প্রস্তুতি নিয়েও করা যায়নি জাতীয় সংখ্যালঘু সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৫, ২১:০৮আপডেট : ২২ আগস্ট ২০২৫, ২১:০৮

রাজধানীতে প্রস্তুতি নিয়েও জাতীয় সংখ্যালঘু সম্মেলন করতে পারেননি আয়োজকরা। এর জন্য পুলিশের বাধাকে দায়ী করেছেন তারা। আর পুলিশ বলছে— ‘আয়োজকরা অনুমতি নেননি বলেই অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।’

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন হওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, ‘বিশৃঙ্খলার আশঙ্কার’ পাশাপাশি পুলিশের পূর্ব প্রস্তুতি না থাকায় ‘স্বল্প সময়ের’ মধ্যে তাদেরকে অনুমতি দেওয়া সম্ভব হয়নি।

‘পাহাড় থেকে সমতল, অস্তিত্ব রক্ষায় অটল’ শীর্ষক এ সম্মেলনের সব ধরনের প্রস্তুতিও ‘সম্পন্ন’ করার কথা জানান আয়োজকরা। কিন্তু পুলিশ তাদেরকে সম্মেলন করতে ‘না দেওয়ায়’ তারা খামারবাড়ি সড়কের ফুটপাতে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান।

সংখ্যালঘু অধিকার আন্দোলনের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘একটা ইনডোর প্রোগ্রাম! শেষ মুহূর্তে নিরাপত্তা বাহিনী থেকে বাঁধা... বাংলাদেশে তো যা সংখ্যালঘু হামলা হয়, সবটাই রাজনৈতিক। তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্মেলনকে এত ভয় পাওয়ার কী আছে?’’

‘‘৫৪ বছরের ইতিহাসের সাম্প্রদায়িক হামলার প্রামাণ্যচিত্র দেখানো হবে, তা নিয়ে পুলিশ-প্রশাসনের এত ভয় কেন?’’

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘তাদের এই অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার গোয়েন্দা তথ্য রয়েছে। এছাড়া তারা এ অনুষ্ঠানের জন্য নিয়ম-কানুন মানেননি। শুধু তাই নয়, তারা হলও ভাড়া নেননি।’’

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের