আল আরাফা ব্যাংকের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, কারাগারে ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ১৮:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৮:৫৩

আল আরাফা ব্যাংকে চাকরি ফিরে পাওয়ার জন্য মিছিল থেকে জনদুর্ভোগ ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় ৩ জনের একদিন করে রিমান্ড ও ৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— নুরুল আকিব, মোস্তাফিজুর রহমান, ইছা জাবেদ।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— আফজাল হোসাইন, হাসিবুল ইসলাম, জোবাইর বিন রশিদ,ইলিয়াস মিয়া, আজাদ হোসেন, ইরফান উদ্দিন, মজিবুল বশক, শরিফুল ইসলাম।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সাইদুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৩ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে বাকি ৮ জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সকাল ৮টায় পল্টন থানার দৈনিক বাংলা মোড় এলাকায় আল আরাফা ব্যাংকের সামনে ১০০ থেকে ১৫০ জন চাকরি ফিরে পাওয়ার জন্য স্লোগান দিতে থাকেন। সকাল ১০টা ২০ মিনিটের দিকে মামলার বাদীসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাদের স্লোগান দিতে নিষেধ করেন এবং ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। নিষেধ অমান্য করে তারা রাস্তায় জনদুর্ভোগ তৈরি করেন এবং পুলিশের সঙ্গে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। এক পর্যায়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা পুলিশের ওপর আক্রমণ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেফতার করে।  এ ঘটনায় গত ২৫ আগস্ট পল্টন থানায় মামলা করেন কর্তব্যরত পুলিশ সদস্য পল্টন থানার উপপরিদর্শক জুয়েল ইসলাম।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম