বিক্ষোভের মুখে ঢামেক ছাড়লেন আইন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৫, ০১:৪৩আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০১:৪৩

গুরুতর আহত গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি ঢামেকের জরুরি বিভাগে অবরুদ্ধ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের গেট দিয়ে বের হয়ে যান আইন উপদেষ্টা।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি ঢামেকে উপস্থিত হলে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরে তিনি ঢামেকের জরুরি বিভাগে গেলে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সেখানেই আটকা পড়েন।

সরেজমিনে দেখা যায়, আইন উপদেষ্টার ঢামেকে আসার খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা ভুয়া ভুয়া ধ্বনি দিতে থাকেন। একপর্যায়ে তারা ঢামেকের জরুরি বিভাগের সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ও অন্য নেতাদের অনুরোধে তারা হাসপাতালের ভেতর থেকে বের হয়ে জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

/এসএ/এসএনএস/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের