দাবি বাস্তবায়ন না হলে ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ আগস্ট ২০২৫, ২০:০২আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২০:০৮

প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা (বর্তমান পদ শিক্ষক)।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ঢাকায় শহীদ মিনার চত্বরে মুনির হোসেনের সভাপতিত্বে ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর তিন দফা দাবি আদায়ের অনুষ্ঠিত মহাসমাবেশ শেষ হয় বিকাল ৩টায়। সমাবেশ শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, বৈষম্য নিরসনকারী সরকারের কাছে তাদের সবিনয় অনুরোধে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য কমিয়ে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের দাবি মেনে না নিলে ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষসংগঠন আমরণ অনশন করবে।

সমাবেশে শিক্ষকরা বলেন, আমাদের তৃতীয় দাবি ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করে শিক্ষকদের উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষকদের ২০২০ সালের ২ সেপ্টেম্বর চাকরি উচ্চতর গ্রেড প্রদানে গণনা করা হচ্ছে না, যা মৌলিক অধিকার লঙ্ঘন। উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা না করে ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেলারেল এবি এম ফজলুল করিম (সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলিয়াছ হোসেন। শপথ বাক্য পাঠ করান আনিসুর রহমান। এছাড়া শিক্ষকদের দাবি নিয়ে বক্তব্য শিক্ষক সংগঠনগুলোর সভাপতিদের মধ্যে শাহিনুর আল আমিন, তপন মন্ডল, শাহিনুর আক্তার, আনিসুর রহমান, শামসুদ্দিন মাসুদ।

সাধারণ সম্পাদকদের মধ্যে আমিনুল হক, সাবেরা বেগম, রবিউল হাসান, রাসেল কবির, অজিত পাল, নুরুল ইসলাম।

অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মতিয়ুর রহমান, এটিএম জাকির হোসেন, জাহিরুল ইসলাম জাফর, এনামুল হক, মতি লালা দাস, শিরিন সুলতানা, মাবিয়া খাতুন, সুমন, তায়েজুল ইসলাম, নূরুল ইসলাম, কামরুল ইসলাম, মুন্নি খাতুন, মুমিন, গাজী সালাউদ্দিন, সরোয়ার হোসেন, নিগার সুলতানা এবং নিউটন।

৩২ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদ পদোন্নতির মাধ্যমে দ্রুত পূরণ করতে হবে।

শিক্ষকরা সমাবেশে জানান, ২০০৯ সাল থেকে পদোন্নতি বন্ধ ছিল। ২০১৭-১৮ সালে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়। তাদের স্থায়ী করার কোনও ব্যবস্থা করা হয়নি। ২০২৪ সালে কয়েকটি উপজেলায় পদোন্নতি দিলেও এখনও ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য।

পদোন্নতি না পেয়ে হাজার হাজার সহকারী শিক্ষক ও চলতি দায়িত্বের প্রধান শিক্ষকরা অবসরে চলে যাচ্ছেন। ৩০ থেকে ৩৫ বছর এক পদে চাকরি করে পদোন্নতি না হলে শিক্ষকদের মনে হতাশার তৈরি হয় ফলে পাঠদানেও তাদের অনীহা তৈরি হয়। সে কারণেই অবিলম্বে পদোন্নতি দিতে হবে।

যেভাবে বেতন বৈষম্য

সমাবেশে শিক্ষক নেতারা জানান, ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক শিক্ষকদের বেতন আপগ্রেড করলেও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে তিনধাপ বেতন বৈষম্য সৃষ্টি হয়। তখন থেকে সহকারী শিক্ষক সংগঠনগুলো বেতন বৈষম্য নিরসনে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

২০২০ মালের ৯ ফেব্রুয়ারি সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য একধাপ কমিয়ে তাদের ১৩তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা হয়। তাতে কিছুটা বৈষম্য কমলেও সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের ধাপের বেতনের জন্য আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু বর্তমান সরকার বৈষম্য নিরসনের সরকার হয়েও সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে তিনধাপ বেতন বৈষম্য সৃষ্টি করছেন। ইতোমধ্যে প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণে সরকার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করণের এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। অর্থাৎ বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দশম গ্রেড ও সহকারী শিক্ষক ১৩তম গ্রেড।

কেনও আন্দোলন?

সহকারী শিক্ষকরা জানান, ২০০৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত প্রধান শিক্ষকের পরের ধাপে চাকরি করতেন সহকারী শিক্ষকরা। ওই বছর ২৯ আগস্ট তাদের মধ্যে দুই ধাপ বেতন বৈষম্য সৃষ্টি হলে সহকারী শিক্ষকরা শিক্ষক সমিতি থেকে আলাদা হয়ে তাদের বেতন বৈষম্য নিরসনের আন্দোলন শুরু করেন।

তিন দফা দাবি

১। সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে।

২। প্রধান শিক্ষকের শূন্য পদে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণ করতে হবে।

৩। ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা করা যাবে না।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান