সুপারিশ বঞ্চিত আইসিটি প্রভাষকদের আন্দোলনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবউিন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কলেজ পর্যায়ের আইসিটি প্রভাষক পদে নিয়ম মেনে আবেদন করেও নিয়োগের চূড়ান্ত সুপারিশ থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন দুই শতাধিক চাকরিপ্রার্থী। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে চাকরিপ্রার্থীরা বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ ক্যাটাগরিতে প্রভাষক পদে পরীক্ষায় অংশ নিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন। নিবন্ধন সনদও পেয়েছেন। এরপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়ম মেনে আবেদন করলেও তাদের কাউকে নিয়োগ দেওয়া হয়নি। কেন এমনটা করা হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যাও দেয়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

তাদের অভিযোগ, একই কোড (৪৫২), একই পরীক্ষা, একই যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজ ও মাদ্রাসা প্রার্থীদের আলাদা করে দেখা হয়েছে, যা অন্যায় ও বৈষম্যমূলক। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী কলেজ প্রার্থীরা ৪০টি কলেজ চয়েজ দেওয়ার পাশাপাশি ‘আদারস’ অপশনে ‘ইয়েস’ নির্বাচন করে মাদ্রাসাকে  দ্বিতীয় প্রেফারেন্স হিসেবে দিয়েছিলেন। কিন্তু ফলাফলে তাদের কাউকে মাদ্রাসায় সুপারিশ দেওয়া হয়নি। যদিও বর্তমানে মাদ্রাসায় ১ হাজার ২৫০টিরও বেশি পদ শূন্য রয়েছে।

এনটিআরসিএর উদ্দেশে কয়েকটি প্রশ্ন রেখে তারা বলেন, একই কোড, একই প্রশ্নপত্র, একই যোগ্যতা থাকার পরও কেন কলেজ ও মাদরাসাকে আলাদা করা হলো, কেন শূন্যপদ প্রকাশের সময় গোপন রাখা হলো, ফলাফল কম্বাইন্ডভাবে প্রকাশ করা হলেও সুপারিশ আলাদা করে কেন করা হলো এবং মাদ্রাসার শিক্ষক সংকট দূর করার কথা বলা হলেও কলেজ প্রার্থীদের কেন সে শূন্যপদে সুপারিশ করা হলো না?

সুপারিশ বঞ্চিতরা বলেন, কলেজ প্রার্থীদের মাদ্রাসার শূন্যপদে অবিলম্বে সুপারিশ দিতে হবে। অথবা এনটিআরসিএকে সঠিক ব্যাখ্যা প্রকাশ করতে হবে। এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদান নিশ্চিত করতে হবে এবং শূন্যপদ গোপন করার দায়ে এনটিআরসিএকে জবাবদিহি করতে হবে। ভবিষ্যতে অস্পষ্ট শর্তাবলি বন্ধ করতে হবে। নিয়োগের পর এমপিও জটিলতা পরিহার করতে হবে।

/এসএ/এপিএইচ/
সম্পর্কিত
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
শিশুকে নির্যাতনের ভিডিও পোস্ট করে শিক্ষক লিখলেন…
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
সর্বশেষ খবর
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত