বিজয় সরণিতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৬

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি সিগন্যাল এলাকায় ট্রাকচাপায় মো. রাকিব (৩০) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি তিব্বত কোম্পানিতে চাকরি করতেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবের বোন মারিয়া আক্তার জানান, রাকিব প্রতিদিনের মতো সকালে বাসা থেকে কাজে যাচ্ছিলেন। বাইসাইকেলে করে যাওয়ার সময় বিজয় সরণি সিগন্যাল এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি তেলের ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত রাকিব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মো. মান্নানের ছেলে। তিনি রাজধানীর ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম