ডাকসু নির্বাচন 

ফোন করে নারী শিক্ষার্থীর কাছে ভোট চাওয়ায় বহিষ্কার খুলনার ছাত্রদল নেতা

ঢাবি প্রতিনিধি 
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীকে ফোন করে ছাত্রদলের পক্ষে ভোট চাওয়ায় খুলনার এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৬ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, কোনোরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার অধীনস্থ পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্যসচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে কোনও শিক্ষার্থীর বাড়ি গিয়ে বা ফোন করে ভোট না চাওয়ার জন্য অনুরোধ করেছেন ছাত্রদলের প্যানেল থেকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডাকসু ঢাবি শিক্ষার্থীদের অধিকার। কোনও অতি উৎসাহী নেতাকর্মী আবেগপ্রবণ হয়ে আমাদের জন‍্য প্লিজ ভোট চেয়েন না। আমরা আপনাদের আবেগ-অনুভূতিকে শ্রদ্ধা জানাই। কিন্তু এ ধরনের কাজ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে।’ 

তিনি আরও বলেন, ‘যতদিন দল করবো, যেখানে অন‍্যায় সেখানে প্রতিবাদের জন‍্য শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বলে যাবো। অন‍্যায়ের প্রতিবাদে সব সময় সোচ্চার থাকে বলেই ছাত্রদলের রাজনীতিকে বেছে নিয়েছি। আজ খুলনার রূপসায় আমার অনুমতি ব‍্যতীত একজন ছাত্রনেতা এক ঢাবি শিক্ষার্থীর বাড়িতে ভোট চান। এটি আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে অবহিত করে বহিষ্কারের অনুরোধ করেছিলাম। ধন‍্যবাদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে। শিক্ষার্থীদের কল‍্যাণেই ছাত্র রাজনীতি চলমান থাকবে যুগের পর যুগ।’

/আরআইজে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান