রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তুহিন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনের (৩৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে জিজ্ঞেসবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য রবিবার তারিখ ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামির নেতৃত্বে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়। এ সময় বিস্ফোরক জাতীয় দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা যায়। মামলার ঘটনার সঙ্গে জড়িত এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেফতার, আসামিদের হেফাজতে থাকা বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জড়িত ষড়যন্ত্রকারী ও অর্থ যোগানদাতাদের নাম ঠিকানা সংগ্রহ এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধারের জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধী করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নাচক করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসায় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ আগস্ট ধানমন্ডি ২৭ নম্বর রোডের পাকা রাস্তার ওপর অন্তর্বর্তীকালীন সরকারের তথা রাষ্ট্র ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ক্ষতিসাধনের লক্ষ্যে মিথ্যা অপ-প্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে বিভিন্ন ধরনের স্লোগান ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

/এনএইচ/এমএইচআর/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান