বাড্ডায় অটোরিকশা চালককে হত্যা, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০

রাজধানীর বাড্ডার কাঁঠালদিয়া এলাকায় মাসুদ ওরফে কাজল (৪২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সোমবার সকালে ‘৯৯৯’-এ খবর পাওয়ার পর বাড্ডার কাঁঠালদিয়া রোডের বসুন্ধরা গেটের বিপরীত পাশ থেকে দুপুর সোয়া ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই জানান, নিহত মাসুদ ভাটারা থানার ফাসের টেক বালুর মাঠ এলাকার শাহনাজের গ্যারেজে থাকতেন এবং সেখান থেকে রিকশা চালাতেন। রবিবার বিকাল ৪টার দিকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলা ও নাকে আঘাত করে হত্যার পর রিকশাটি নিয়ে যায়। পরে স্থানীয়রা রিকশাটি উদ্ধার করে।

নিহত মাসুদ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পূর্ব বাকলজোড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ