পান্থকুঞ্জ পার্ক-হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

রাজধানীর সোনারগাঁও অংশ সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব‍্যারিস্টার জ‍্যোতির্ময় বড়ুয়া।

এর আগে, পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে নিষেধাজ্ঞা চেয়ে পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জন হাইকোর্টে রিট দায়ের করেন।

পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/আরকে/
সম্পর্কিত
জেলা আইনজীবী সমিতিতে প্রবেশ ফি অভিন্নহারে নির্ধারণে হাইকোর্টের রুল
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল জমি উদ্ধারের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ মিছিল স্থগিত করলো যুবদল
‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ মিছিল স্থগিত করলো যুবদল
জলের ওপর ভাসে যে পোস্ট অফিস
জলের ওপর ভাসে যে পোস্ট অফিস
ডিএমপির অভিযানে একদিনে ৪৫৮ জন গ্রেফতার, ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার
ডিএমপির অভিযানে একদিনে ৪৫৮ জন গ্রেফতার, ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার
ওমান উপকূলে কার্গো জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত
ওমান উপকূলে কার্গো জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান