পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দেবে নৌ পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নৌ অধিক্ষেত্রের পূজা মণ্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভার শুরুতেই প্রতিমা তৈরির স্থান, পূজা চলাকালীন ও প্রতিমা বিসর্জনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজা কমিটির নেতারা দুর্গাপূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নৌ পথে যেকোনও অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা রোধে নৌ টহল জোরদারের পরামর্শ দেন এবং নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অপরাধ রোধে নৌ অধিক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হবে। পূজা মণ্ডপে নারী ও শিশুরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের সরাসরি উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ পূজা কমিটির বিভিন্ন পদবির নেতারা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

/এবি/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান