বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সাত জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
এদিন প্রসিকিউশন কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। মামলার আরেক আসামি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। তবে তদন্তের স্বার্থে বাকি ৩ আসামির নাম জানায়নি প্রসিকিউশন।
এর আগে গত ২১ আগস্ট ইনুকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন সাত জন। একইসঙ্গে আহত হন বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুব আলম হানিফসহ পাঁচ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।