প্রশাসনের ১৭ কর্মকর্তাকে ১৬ দেশের শ্রম উইংয়ে নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩

বিভিন্ন দূতাবাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পার্শ্বে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সিদ্দিকুর রহমানকে মালয়েশিয়ায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) জুবাইদা মান্নানকে ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমানকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের উপপ্রধান (উপসচিব) এস এম সাইফুর রহমানকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর (শ্রম), পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেহরুবা ইসলামকে ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম), সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হাসানকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আরিফ ফয়সাল খানকে আবুধাবির সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান ফারাহ তানজিলা মতিনকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক নুর আহমেদ মাছুমকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মার্জিয়া সুলতানাকে গ্রিসের এথেন্সে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

এছাড়া গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (প্রধান উপদেষ্টার কার্যালয়) উপপরিচালক জহির ইমামকে থাইল্যান্ডের ব্যাঙ্ককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), জ্বালানি উপদেষ্টার সহকারী একান্ত সচিব মাহিদ-আল হাসানকে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনকে মিসরের কায়রোয় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম), নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈলকে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে রুমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

/এসও/এম/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি