হেফাজতে দুই নাগরিকের মৃত্যুতে আসকের গভীর উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬

সিলেট ও মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুই নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলছে, এ ধরনের ঘটনা হেফাজতে থাকা নাগরিকের নিরাপত্তা ও অধিকারকে হুমকির মুখে ফেলছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সিলেটে র‌্যাব-৯ এর হেফাজতে থাকা তানভীর চৌধুরীর মৃতদেহ উদ্ধার করা হয়। ১৩ সেপ্টেম্বর সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ অফিসে নেওয়া হয়। সেখানে ১৪ সেপ্টেম্বর রাতে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে র‌্যাবের দাবি। অপরদিকে, ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাজতখানায় মো. মকদ্দুছ মিয়া নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আসক জানায়, চলতি বছরের শুরু থেকে অন্তত সাতজন নাগরিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন। তাদের মধ্যে রয়েছেন— আগস্টে কক্সবাজারের চকরিয়া থানায় দুর্জয় চৌধুরী, জুলাই মাসে ঢাকার ভাটারা থানায় ফিরোজা আশরাভী এবং জুনে কিশোরগঞ্জের কটিয়াদী থানায় ফিরোজা বেগমের মৃত্যু।

বিবৃতিতে আসক বলেছে, হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন ও রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহির ঘাটতির প্রতিফলন। এটি জনগণের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা কমিয়ে দেয় এবং সংবিধান প্রদত্ত জীবন ও মানবিক মর্যাদার মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করে।

সংস্থাটি আরও বলেছে, হেফাজতে মৃত্যুর ঘটনায় প্রমাণ সংগ্রহের যথাযথ প্রক্রিয়া নিশ্চিত হয় না। অনেক ক্ষেত্রে কর্তৃপক্ষের দাবি, হাজতে সিসিটিভি নেই। এমন সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নজরদারি না থাকা উদ্বেগজনক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে।

আসক হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে শাস্তি প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। সংস্থাটি পুনর্ব্যক্ত করেছে— কোনও অবস্থাতেই হেফাজতে মৃত্যু গ্রহণযোগ্য নয় এবং নাগরিকের জীবন ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও মানবাধিকারের বাধ্যবাধকতা।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শন-নেত্রকোনায় বাউল গান বন্ধের ঘটনায় আসকের নিন্দা
আসকের নতুন সেক্রেটারি জেনারেল নাজিয়া কবির
শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় আসকের উদ্বেগ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান