অনিয়ম-দুর্নীতির অভিযোগ, এম এ কাসেমকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৫

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ কাসেমকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী সপ্তাহে এ বিষয়ে তাকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আজিজুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এম এ কাসেমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। এসেব অভিযোগের বিষয়ে জানতে কাসেমকে এ মাসের শেষ নাগাদ জিজ্ঞাসাবাদ করা হবে।’ 

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়ে ৩০৪ কোটি টাকা অনিয়মের অভিযোগে ২০২২ সালের ৫ মে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য এম এ কাসেমসহ ছয় জনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করে দুদক। সংস্থাটির উপপরিচালক ফরিদ উদ্দিন পাটোয়ারী বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় এম এ কাসেম ছাড়াও বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীকে আসামি করা হয়। দ্বিতীয় মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ২ এপ্রিল। বোর্ড সদস্যদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ১০টি বিলাসবহুল গাড়ি ক্রয়ে দুর্নীতির অভিযোগে আট জনকে আসামি করে এ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. আনোয়ারুল হক। এ মামলায় আসামি করা হয় গাড়ি ব্যবহারকারী বেনজীর আহমেদ, এম এ কাসেম, রেহেনা রহমান, আজিম উদ্দিন আহমেদ, মো. শাহজাহান, ইয়াছমিন কামাল, ফওজিয়া নাজ এবং তানভীর হারুনকে। এ দুটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

চলতি বছরের ২ জুন এম এ কাসেমহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে আরেকটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যরা হলেন- দুদকের উপপরিচালক আজিজুল হক, সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন ও সহকারী পরিচালক আল-আমিন। 

দুদক কর্মকর্তা আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এম এ কাসেমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ছাড়াও সাউথইস্ট ব্যাংকের অর্থ কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হবে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

এদিকে এম এ কাসেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে দুদকে আরেকটি অভিযোগ জমা পড়েছে। ৩ সেপ্টেম্বর নিজামুল আলম নামের একজন ভুক্তভোগী দুদকে এ অভিযোগ দেন। তাতে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কেনাকাটায় ৩০৪ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। এ ছাড়া অবৈধভাবে বোর্ড সদস্যদের জন্য দামি গাড়ি কেনা ও সিটিং অ্যালাউন্স বাবদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সাউথইস্ট ব্যাংকের অর্থ কেলেঙ্কারির অভিযোগও আনা হয়। এসব অভিযোগ তদন্ত করে তার বিচার দাবি করেছেন অভিযোগকারী।

/জেইউ/এএম/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম