বিমানের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ৪ জনকে পুলিশে সোপর্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় শনিবার (২০ সেপ্টেম্বর)। এ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন কেন্দ্রের ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। পরে তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

বহিষ্কৃতরা হলেন– রানী বিশ্বাস, সাথী, মো. মেহেদী হাসান, জিএম শরিফুল ইসলাম, মো. রাজু আহমেদ, আল-আমিন, মো. সোহাগ হোসাইন, শাকিল খান, মো. সাইফুল ইসলাম, মুরাদ হোসেন হাবীব, রুবেল রানা, সুমন আলী, রানা মিয়া।

বোসরা ইসলাম জানান, পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে একজন এবং কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দুই জনসহ মোট ১৩ জনকে বহিষ্কার করা হয়।

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রানী বিশ্বাস, সাথী, মো. মেহেদী হাসান, জিএম শরিফুল ইসলাম, রাজু আহমেদ এবং আল-আমিনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় মো. সোহাগ হোসাইন ও শাকিল খানকে বহিষ্কার করা হয়।

পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় মো. সাইফুল ইসলামকে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে। মো. সিদ্দীক আলীর পরিবর্তে মুরাদ হোসেন হাবীব, রায়হান হোসাইনের পরিবর্তে রুবেল রানা এবং সুমন আলীর এডমিট কার্ড নকল করে পরীক্ষা দিতে আসা রানা মিয়াকে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম