রোহিঙ্গা শিশুদের নিয়ে বই ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’   

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

সেভ দ্য চিলড্রেন সোমবার (২২ সেপ্টেম্বর) ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের (ইকো) সহযোগিতায় প্রকাশিত বই ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ এর মোড়ক উন্মোচন করেছে। বইটিতে মূলত তুলে ধরা হয়েছে রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের শক্তি এবং সহনশীলতার গল্প। সেভ দ্য চিলড্রেনের কক্সবাজার এরিয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ও সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তাসহ পার্টনারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানটিতে ইকো ও সেভ দ্য চিলড্রেনের টানা আট বছরের অংশীদারত্বকে তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং হোস্ট কমিউনিটিতে শিক্ষা, শিশু সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, “এই বই শুধু গল্পের সংকলন নয়, এটি শিশু ও তাদের পরিবারের অদম্য সাহস ও সহনশীলতার সাক্ষ্য বহন করে। এটি আমাদের মানবিক- কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং ইকো’র দৃঢ় সহমর্মিতাকেও প্রতিফলিত করে। আমরা আশা করি, এসব গল্প বিশ্বব্যাপী সহানুভূতি ও মানবিক কর্মপ্রেরণা জাগাবে।’’

ইকো’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান ডেভিড জাপ্পা বলেন, ‘‘ইউরোপীয় কমিশন রোহিঙ্গা সংকটের শুরু থেকেই রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর পাশে আছে। ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ আমাদের যৌথ সাফল্যকে তুলে ধরার পাশাপাশি মনে করিয়ে দেয় যে, প্রত্যেক শিশু ও পরিবারের মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করতে আরও অনেক কাজ বাকি আছে। আমরা সেভ দ্য চিলড্রেনের সঙ্গে এই অংশীদারত্ব অব্যাহত রাখতে গর্ববোধ করি।’’

২০১৭ সাল থেকে ইকো এবং সেভ দ্য চিলড্রেন অংশীদারত্বের মাধ্যমে হাজারো মানুষ নিরাপদ প্রসূতিসেবা, কিশোর-কিশোরীদের জন্য শিক্ষা, ঝুঁকিতে থাকা ছেলে-মেয়েদের জন্য শিশু সুরক্ষা সহায়তা পেয়েছে। পাশাপাশি, কক্সবাজারে কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থা ও সহনশীলতা বাড়াতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম