ইউল্যাবে ইইই পড়ার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৪:৪৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:৪৩

ইউল্যাব

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এ শুরু হচ্ছে চার বছর মেয়াদী বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোর্স। সম্প্রতি এ বিষয়টি খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

প্রতিষ্ঠালগ্ন থেকেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) সহ অন্যান্য বিভাগ পরিচালনা করছে ইউল্যাব। এবার বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি চালু করতে যাচ্ছে ইউল্যাব।

দেশের ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শে  এই প্রোগ্রাম এবং পাঠ্যক্রমের বিষয়গুলোর ডিজাইন করা হয়েছে।

বিএসসি ইন ইইই ডিগ্রি সম্পন্ন করতে একজন ছাত্রকে থিসিস/প্রকল্প সহ মোট ৩৪টি কোর কোর্স সম্পন্ন করতে হবে।  এছাড়া চারটি গ্রুপের মধ্যে যেকোনও একটি গ্রুপ নির্বাচন করে সেখান থেকে চারটি বিষয় পড়তে হবে। শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় হিসাবে অন্য ডিপার্টমেন্টে/বিভাগ থেকেও পাঁচটি কোর্স নিতে হবে।  ছাত্র ছাত্রীদের মোট ৪৪ টি কোর্স ও একটি থিসিস/প্রকল্প শেষ করেই এ ডিগ্রি অর্জন করতে হবে। সর্বমোট ১৪৪ ক্রেডিট আওয়ারে ১২টি সেমিস্টারে মোট সময় লাগবে চার বছর।

প্রাথমিকভাবে প্রতি সেমিস্টারে ৪০ শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ফল সেমিস্টার ২০১৬ থেকে নতুন এ বিভাগের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান