সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ৮৮ কোটি টাকা দিলো ৩ কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩

গ্রামীণ ফোন (জিপি), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবি) এবং ইডোকো বাংলাদেশ- এই তিন কোম্পানি তাদের বাৎসরিক লভ্যাংশের ৮৮ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ৩৫৯ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের কাছে এসব কোম্পানির প্রতিনিধিরা বাৎসরিক লভ্যাংশ শূন্য দশমিক ৫ শতাংশের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে গ্রামীণ ফোন ৬৮ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৫১৫ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ১৫ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৫৭ টাকা এবং ইডোকো বাংলাদেশ ৩ কোটি ৯ লাখ ৪২ হাজার ৮৬ টাকার চেক দিয়েছে।

তিন প্রতিষ্ঠানের দেওয়া অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। বাংলাদেশের সব অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে। এছাড়াও দুস্থ শ্রমিক, মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায়ও এ অর্থ খরচ করা হবে।

চেক হস্তান্তরের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মুনির হোসেন খান এবং গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইডোকো বাংলাদেশ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম