জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার মাসব্যাপী কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৫, ১৩:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৩:৪২

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

নিসচার নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা এখন জাতীয় সংকট। এটি কোনও ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়। তারা সরকারের প্রতি আহ্বান জানান, সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণকে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্য। একইসঙ্গে চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং কার্যকর সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানানো হয়।

কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার মা জাহানারা কাঞ্চন নিহত হওয়ার পর থেকেই আমার বাবা ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তা আন্দোলন শুরু করেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর সরকার ২০১৭ সালে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে।

সংগঠনটির মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— ২, ৫ ও ১৬ অক্টোবর কাকরাইল মোড়ে রোড ক্যাম্পেইন; ৭ ও ৮ অক্টোবর মৎস্য ভবন মোড়ে রোড ক্যাম্পেইন; ১২ অক্টোবর মহাখালী বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন; ১৪ অক্টোবর গাবতলী বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন; ১৯-২১ অক্টোবরের মধ্যে যেকোনও একদিন আলোচনা সভা; ২২ অক্টোবর সরকারি র‌্যালিতে অংশগ্রহণ ও দুপুরের পর নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে র‌্যালির আয়োজন এবং এদিন বিকালে জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত ও মাগরিরের পর নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আয়োজন; ২৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা; ২৯ অক্টোবর মৎস্য ভবন মোড়ে রোড ক্যাম্পেইন এবং ৩১ অক্টোবর সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে ছিলেন– নিসচার মহাসচিব এস এম আজাদ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ, মান্নান ফিরোজ প্রমুখ।

/এসএ/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম