রাজধানীর বিভিন্ন এলাকায় তিন জনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৫, ১৯:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ২০:০৬

রাজধানীর হাজারীবাগ, গেণ্ডারিয়া ও রমনা পার্ক এলাকা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থী, একজন রিকশাচালক আর অন্যজন মানসিক সমস্যায় ভুগছিলেন।

শুক্রবার (৩ অক্টোবর) পৃথকভাবে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

হাজারীবাগে যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

হাজারীবাগ মিতালি রোডের একটি বাসা থেকে বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইংলিশ মিডিয়ামে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে গিয়ে পাঁচ বছরে গ্রাজুয়েশন শেষে গত বছর দেশে ফেরেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম তার কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যাধরী একাই ওই কক্ষে থাকতেন। রান্না নিজেই করতেন এবং খুব কমই কারও সঙ্গে মিশতেন। ১ অক্টোবর সন্ধ্যায় তিনি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন, এরপর আর বের হননি। শুক্রবার সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। মৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।

গেণ্ডারিয়ায় রিকশাচালকের লাশ

শুক্রবার সকালে গেণ্ডারিয়ার ফরিদাবাদ এলাকা থেকে আব্দুল জলিল (৬০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গেণ্ডারিয়া থানার এসআই তৌফিক আনান জানান, বেলা সোয়া ১২টার দিকে তুলার গলির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আব্দুল জলিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রমনা পার্কের লেকে ভাসমান লাশ

এদিকে রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে রমনা থানার এসআই মো. মিজানুর রহমান মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওয়াসিমুল হক রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার বাসিন্দা। তার মামাতো ভাই হেলাল খান জানান, ওয়াসিমুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে বাসা থেকে বের হয়ে রমনা পার্কে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তার জুতা খুঁজে পান, পরে লেক থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার হয়।

তিনি আরও জানান, প্রায় ১৫-২০ বছর আগে একই স্থানে ওয়াসিমুলের আরেক চাচাতো ভাই রবিন ডুবে মারা যান।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এবি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের