নর্থ সাউথের সেই শিক্ষার্থী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৫, ১৬:২৮ আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৬:২৮

কোরআন শরিফ ‘অবমাননার’ অভিযোগে গ্রেফতার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশনের বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন জানান, কোরআন অবমাননার ঘটনায় ভাটারা থানার এসআই চাঁদ মিয়া অভিযুক্তকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, “এই আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে এই শিক্ষার্থী পবিত্র গ্রন্থ কোরআন হাতে করে নিয়ে এসে— সবার সামনে হাত থেকে ফ্লোরের ওপর ফেলে পা দিয়ে পদদলিত করে, ধর্ম বিশ্বাসের অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার কথা স্বীকার করেছেন।’’

“মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।”

কোরআন অবমাননার ঘটনায় রবিবার ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী মামলাটি দায়ের করেন।

এর আগে শনিবার (৪ অক্টোবর) রাতে কয়েকটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে, এতে অভিযোগ তোলা হয়— ওই শিক্ষার্থী কোরআন অবমাননা করেছেন। ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেফতারের দাবিও জানানো হয়। এরমধ্যেই রাত ১টার দিকে অভিযুক্তের বাসার সামনে জড়ো হতে থাকেন ক্ষুব্ধ অনেকেই।

খবর পেয়ে সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। প্রথমে তাকে আটক করতে জনতার সহায়তা চায় পুলিশ, জনতার তরফেও পুলিশকে সহায়তার আশ্বাস দেওয়া হয়।

একপর্যায়ে পুলিশ ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়।

উল্লেখ্য, রবিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
সর্বশেষ খবর
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক