চাকরি ফিরে পেলেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ১৮:১৯আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২১:০৯

বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার সিনিয়র সহকারী জজ (সাভার) মো. হাবিবুর রহমান এ রায় দেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এস.এইচ. কৃষ্ণ বলেন, মো. দেলোয়ার হোসেনকে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এর মধ্যে দিয়ে পুনরায় তার রেজিস্ট্রার পদ ফিরে পেতে আর কোনও বাধা নেই।

মামলার বাদী মো. দেলোয়ার হোসেন বলেন, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমিও গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল স্বল্প মূল্যে শিক্ষা নিশ্চিত করা। মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছিল। আদালতের আদেশে আমি পদ ফিরে পেলাম। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

মামলার অভিযোগ বলা হয়েছে, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর বিভিন্ন অভিযোগ এনে রেজিস্ট্রার পদ থেকে মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড। পরের বছরের ৪ এপ্রিল এ অব্যাহতির আদেশের বিরুদ্ধে ঢাকার নবম সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন দেলোয়ার হোসেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম