মামলার পর এনবিআর সদস্য বেলাল চৌধুরী বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ২১:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২১:৩০

দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ট্রাইব্যুনালের বর্তমান প্রেসিডেন্ট মো. লুৎফর রহমানকে এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। একইসঙ্গে বেলাল হোসেন চৌধুরীকে এনবিআর থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার (৭ অক্টোবর) জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা করে। সংস্থাটির উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত তার বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম