আদালত চত্বরে বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির সময় ধরা পড়লো চোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ১৫:১৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৫:১৩

ঢাকার জজ কোর্ট চত্বরে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির সময় মো. রোহান (১৯) নামে এক তরুণকে আটক করা হয়ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারকদের গাড়ির পার্কিং থেকে চুরির সময় তাকে আটক করেন চালক মো. নাসির উদ্দিন। পরে তাকে রাজধানীর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।

মহানগর দায়রা আদালতের একটি চালক কাজী সামছুল আলম বাহার জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিচারকদের গাড়ি পার্কিং স্থানে ওই তরুণকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর একটি গাড়ির কাছে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার ভান করতে থাকে সে। কিছুক্ষণ পরে তাকে ওই গাড়িটির বাইরের দিকে থাকা যন্ত্রাংশ খুলতে দেখা যায়। এ সময় চুরির মালামালসহ তাকে আটক করা হয়।

বিশেষ জজ আদালত-৪ এর গাড়ির চালক মো. ওমর ফারুক বলেন, ‘এর আগেও বিচারকদের পার্কিং স্থান থেকে একাধিকবার বিভিন্ন পার্টস চুরি হয়েছে। গাড়ির পার্টস চুরি হলে আমাদেরও অনেক কথা শুনতে হয়। কয়েকবার চেষ্টা করেও তাদের ধরতে পড়েনি। আজ হাতেনাতে একজনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চোরেরা এই পার্টসগুলো বিক্রি করে মাত্র ২০০-৩০০ টাকায়। অথচ আমাদের এগুলো কিনতে হয় ৫-৬ হাজার টাকায়।’

এ বিষয়ে জানতে চাইলে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মিয়া বলেন, ‘সকালে বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিয়ে গেছে।’

কোতোয়ালী থানার উপপরিদর্শক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় একজনকে আমরা হাতে পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালত হাজির করা হবে।’

/এনএইচ/এম/
সম্পর্কিত
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
কাজে আসেনি ৪০ কোটি টাকা, চুরি হয়ে গেছে সরকারের কোটি টাকার যন্ত্রপাতি
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি