আগারগাঁওয়ে সড়ক-ফুটপাত দখল করে কেকপট্টি, যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৫, ০১:৩০আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:৩০

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল ছোট-বড় নানা দোকানপাট। স্থানীয়দের ভাষায় এ জায়গাটি পরিচিত ‘কেকপট্টি’ নামে। দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে স্থায়ীভাবে দোকান বসিয়ে রাখায় যানজট ও পথচারীদের দুর্ভোগ বেড়ে যায়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমে একটি-দুটি দোকান বসানো হলেও ধীরে ধীরে সেটি শতাধিক দোকানে রূপ নেয়। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালানোয় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল, পথচারীরাও ভোগান্তিতে পড়ছিল। প্রতিদিনই এ নিয়ে ৯৯৯-এ ফোনসহ নানা অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে— যেন তারা পুনরায় সড়ক বা ফুটপাত দখল না করে।’

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকালে থেকে গভীর রাত পর্যন্ত কেক, মিষ্টি, পান-সিগারেট, ফলমূল, জুস ও চা বিক্রির দোকান বসতো সেখানে। এসব দোকানের কারণে ইসি ভবনের সামনের মূল সড়কটি এক প্রকার সংকীর্ণ হয়ে পড়েছিল। এছাড়া দোকানগুলোর বৈদ্যুতিক সংযোগে এলোমেলো তারের জট থাকায় আগুন লাগার ঝুঁকিও ছিল।

পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে স্থায়ী দোকান বসানো এখন নিত্যনৈমিত্তিক হয়ে গেছে। এ কারণে শুধু যানজটই নয়, নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম