ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার পদায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৫, ২০:০৩আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২০:০৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা তিনটি পৃথক আদেশে এসব পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শাহীনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা বিভাগে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সুমন মিয়াকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এ. এম. ফজল-ই-খুদাকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবেল হককে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নুর ইসলামকে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও আরেকটি আদেশে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হামজা একজন লিডার, তাই বাস্তববাদী হতে বললেন বাংলাদেশ কোচ
হামজা একজন লিডার, তাই বাস্তববাদী হতে বললেন বাংলাদেশ কোচ
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
হিমাগার, ডেইরি ও পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
হিমাগার, ডেইরি ও পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’