আগুনে পুড়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় বিচারের দাবি জানিয়েছে টাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৫, ২৩:৫০আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২৩:৫০

রাজধানীর মিরপুর রুপনগরের শিয়ালবাড়িতে এমএস আলম ট্রেডিংয়ের কেমিক্যাল গোডাউন ও আরঅন পোশাক কারখানায় আগুনে পুড়ে ১৬ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)।

বুধবার (১৫ অক্টোবর) টাফের সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস এক বিবৃতিতে এই দাবি জানান।

এতে নেতারা বলেন, গত শতাব্দীর আশির দশক থেকে আগুনে পুড়ে ভবন ধ্বসে শত শত শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে আসলেও রাষ্ট্র-সরকার কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা আজও নিশ্চিত করতে পারেনি। কারখানায় কর্মরত শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়ে আছে।

এইভাবে শ্রমিকদের মৃত্যু কোনও ট্র‍্যাজডি বা দুর্ঘটনা নয়। চরম মুনাফালোভী ব্যবসায়ী, বর্বর গার্মেন্টস মালিক আর রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম গাফিলতির এক দৃষ্টান্ত মাত্র। এটা আসলে শ্রমিক গণহত্যা ছাড়া কিছু নয়।

বিবৃতিতে নিহত প্রতি শ্রমিক পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে সুচিকিৎসার জোর দাবি জানিয়ে কেমিক্যাল ব্যবসায়ী, পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান