চকবাজারে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ১৯:৫৮আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২০:৫৪

রাজধানীর চকবাজারে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লোহার পাইপ পড়ে মো. রুবেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে চকবাজার চার রাস্তার মোড়ে মোল্লা ডাস্টবিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী নূর উদ্দিন জানান, সকালে নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় একটি লোহার পাইপ হঠাৎ রুবেলের শরীরে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত রুবেলের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার তালপট্টি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর নন্দীপাড়া কৃষি ব্যাংক গলিতে থাকতেন।

/এআইবি/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের