বিইউপির ছাত্রীকে ধর্ষণ: ‘ধর্ষকের সহযোগী’ মিঠু রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ২০:০৪আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২০:১৫

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় ধর্ষকের সহযোগী মিঠু বিশ্বাসকে (৩৫) জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। সাভার থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল ওয়াহাব সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ‘এ আসামি ধর্ষণের সহায়তা করেন। তাকে অন্য আসামিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে এড়িয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে অন্যদের ধরা যাবে। ধরতে না পারলে এলাকায় ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ৭ দিনের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদনে করেন। শুনানিতে তিনি বলেন, ‘মাননীয় আদালত মামলাটা দেখবেন, ফরোয়ার্ডিংটা দেখবেন। মামলার অভিযোগের সঙ্গে ফরোয়ার্ডিংয়ের মিল নেই। এ মামলার সঙ্গে আসামির কোনও সংযোগ নেই। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করছি।’

উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার ভোররাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিঠু বিশ্বাসকে গ্রেফতার করে সাভার মডেল থানার পুলিশ। মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা।

মামলার অন্য আসামিরা হলেন সাভারের একই এলাকার সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০)। সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব-মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ বলা হয়েছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী প্রাইভেট পড়ানোর পর সাভারের বিরুলিয়া ইউনিয়নের নিজ বাসায় ফেরেন। কিন্তু এ সময় তিনি বাসা তালাবদ্ধ পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ফেরার পথে সোহেল রোজারিও তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে আসামির বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনা কাউকে জানালে ‘হত্যার হুমকি’ দেন বলে এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগী তরুণী।

/এনএইচ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান