শেরেবাংলা নগরে পাঠাও চালককে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ১৫:৩৫আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৫:৩৫
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় মো. পলাশ শেখ (৩৮) নামে এক পাঠাও চালককে মারধর করে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে শ্যামলী শিশু মেলা সড়কে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
 
আহতের ভাই মো. তৈয়ব শেখ জানান, তার ভাই পলাশ শেখ পেশায় পাঠাও চালক। তিনি বাসা থেকে দেড় লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন সেকেন্ড হ্যান্ড একটি ডিসকভার মোটরসাইকেল কেনার জন্য। পথে শ্যামলী শিশু মেলার সড়কে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর কয়েকজন দুর্বৃত্ত তাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
 
তিনি আরও জানান, পরে স্থানীয়দের সহায়তায় আহত পলাশকে ঢামেক হাসপাতালে আনা হয়।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত পলাশ শেখ প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।’
 
পলাশ শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চাপড়া গ্রামের হাফেজ শেখের ছেলে।
/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান