আনসার-ভিডিপির সঙ্গে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা সমঝোতা চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ০০:০৮আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০০:০৮

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রামীণ কল্যাণ হেলথকেয়ার সার্ভিসের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে আনসার ব্যাটালিয়ন সদস্য, অঙ্গীভূত ও সাধারণ আনসার, ভিডিপি সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

চুক্তির আওতায় আনসার-ভিডিপির সদস্য ও তাদের পরিবার গ্রামীণ কল্যাণ হেলথকেয়ার সার্ভিসের ৩৩ জেলায় অবস্থিত ১৪৪টি স্থায়ী চিকিৎসা কেন্দ্র থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্যাকেজের আওতায় চিকিৎসা সেবা নিতে পারবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি সই হয়।

সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আনসার-ভিডিপি যেমন দেশের তৃণমূল পর্যায়ে কাজ করে তেমনি গ্রামীণ কল্যানের স্বাস্থ্যসেবাও তৃণমূলে বিস্তৃত। এই চুক্তির মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যরা সহজেই দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সুবিধা পাবেন, যা তাদের কর্মক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।’

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপির মতো সুবৃহৎ বাহিনীর সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশীদার হতে পারা আমাদের জন্য এক গৌরবের বিষয়। আমরা আশা করি, এই উদ্যোগ বাহিনীর সদস্যদের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

চুক্তি সিই অনুষ্ঠানে আনসার বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মো. ফয়সাল আহাম্মদ ভুঁইয়া, উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং গ্রামীণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এবি/এম/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান