মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:১৪

মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত বিয়ারিং প্যাড (শক অ্যাবজর্ভার প্লেট) ছিটকে পড়ে নিহত পথচারীর পরিচয় মিলেছে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী।

নিহত ব্যক্তির কাছ থেকে পাওয়া পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠি এলাকার বাসিন্দা।

এর আগে রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন।

এ ঘটনার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

এর আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এর ফলে সেদিন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেলের লাইনের নিচে পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটি বেশ ভারী।

/আইএ/এম/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের