নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়াতে ডিএমপিকে ইসির চিঠি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৮ অক্টোবর ২০২৫, ২০:২২আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২০:২২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম সই করা এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৫ অক্টোবর রাত দিকে নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেটি উল্লেখ করে চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি মূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন ভবনের সামনে ও আশেপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় ভবন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

এমন পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদারের ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছে ইসি।

সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় জরুরি ভিত্তিতে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে অনুরোধ জানিয়েছে ইসি।

/এএজে/এম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম