রাজধানীতে নকল পিস্তলসহ ৯ ডাকাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৮ অক্টোবর ২০২৫, ২৩:২১আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২৩:২১

রাজধানী ঢাকার গাবতলীর বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নকল পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মাকছুদুর রহমান দীপু (২৬), মো. হৃদয় (২২), মো. জাকির হোসেন (৩৬), মো. সবুজ ডাক্তার (৫৫), মো. শামছুজ্জামান ওরফে সবুজ (৩৫), সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম (৫৮), মো. রিপন (৩৬), মো. মামুনুর রশিদ ওরফে শিশির (৩৪) ও মো. ইলিয়াছ রহমান (৩৩)।

ডিবি ওয়ারী বিভাগের বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে রূপনগর থানাধীন গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধস্থ বিরুলিয়া ব্রিজের বিপরীত পাশে প্রিয়াঙ্কা শুটিং স্পটের উত্তর পাশের বাউন্ডারির কাছে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে যায় ডিবির একটি চৌকস দল। অভিযানে হাতেনাতে গ্রেফতার করা হয় মাকছুদুর রহমান দীপু, মো. হৃদয় ও জাকির হোসেনকে। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি স্টিলের ছুরি এবং তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় “

তিনি আরও জানান, গ্রেফতারের সময় দুইটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪-১৫ জন ডাকাত বিরুলিয়া ব্রিজ পার হয়ে দ্রুত সাভার এলাকায় পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় রাত ১টার দিকে আশুলিয়ার বিশমাইল মোড় থেকে গাড়িসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এ সময় তাদের কাছ থেকে একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন এবং “পুলিশ” লেখা তিনটি রিফ্লেকটিং জ্যাকেট  ও একটি কালো পকেট ওয়াই-ফাই রাউটার জব্দ করা হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, “গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ডাকাতি করার উদ্দেশ্যে খেলনা পিস্তলসহ এলাকায় একত্র হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/এবি/এম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম