মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে সামরিক মর্যাদায় দাফন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৫, ১৫:৩৬আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৫:৩৬

দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে অবশেষে মৃত্যুবরণ করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়ক আকতার হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার সকালে বিজিবির হেলিকপ্টারে মরদেহ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুরে আকতার হোসেনের গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।

বিজিবি জানায়, নায়েক আকতার হোসেন গত ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া চৌকিতে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় সীমান্তে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হলে তিনি মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয় তাকে। সেখানে শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে যে উজ্জ্বল উদাহরণ রেখেছেন তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক সদস্যকে হারিয়ে গভীরভাবে শোকাহত।

বিজিবি তার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান