সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৭ নভেম্বর ২০২৫, ০১:৫১আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৪:০৪

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর-৪ আসনের সাবেক এই সংসদ  সদস্য কিডনি রোগে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন বলে জানা গেছে।

 আবুল হাসান মাহমুদ আলী রাজনৈতিক জীবন

আবুল হাসান মাহমুদ আলী বিভিন্ন দেশে কূটনৈতিক দ্বায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলটির নির্বাচনি কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন।

২০০৮ সালের সাধারণ নির্বাচনে আলী দিনাজপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

২০১২ সাল নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান; ২০১৩ পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে পুনরায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই