জুতার মধ্যে ১৫ মোবাইল ফোন, আনসার সদস্য স্থায়ী বহিষ্কার  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৫, ১৪:১৭ আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৪:২৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে মোবাইল চুরি করে বের হওয়ার সময় আটক আনসার সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে জেনারুল নামে ওই আনসার সদস্যকে আটক করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তারা বলেন, কার্গো ভিলেজের পুড়ে যাওয়া এলাকা থেকে ১৫টি মোবাইল ফোন নিয়ে বের হওয়ার সময় জেনারুলকে তল্লাশি করা হয়। পরে জুতার মধ্যে এসব মোবাইল পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত নাইট শিফটে দায়িত্ব পালন করেন জেনারুল ইসলাম। দায়িত্বে থাকাকালীন সময়ে কার্গো ভিলেজে লাগা আগুন লাগা ভবনের ভেতর ভস্মীভূত দ্রব্যের মাঝে থাকা কিছু বাটন ফোন লুকিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলেই ধরা পড়েন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর দ্রুততম সময়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বাহিনী একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে দীর্ঘদিনের কিছু অনৈতিক চর্চার প্রবণতা হ্রাস পেলেও সম্পূর্ণ নির্মূলের জন্য বাহিনীতে এরই মধ্যে মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
শাহজালালে যাত্রীরা ১৫-২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন: বিমানমন্ত্রী
দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর নজরদারি আনসার-ভিডিপির
সৌদিতে নিরাপত্তাঝুঁকি: ঢাকা থেকে ১২৬ ফ্লাইট বাতিল, আটকা ১৯ হাজার যাত্রী
সর্বশেষ খবর
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ