আন্ডারওয়ার্ল্ড নিয়ে এত ঝামেলা হবে না: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ নভেম্বর ২০২৫, ১৭:৫২আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৯:৪০

আন্ডারওয়ার্ল্ডের এত ঝামেলা হবে না জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুরান ঢাকায় প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হচ্ছে। তদন্ত করে খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে তিনি এসব কথা বলেন। 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে পুরান ঢাকায় প্রকাশ্যে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যার আগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। 

এই হত্যাকাণ্ডের পর আবারও আন্ডারওয়ার্ল্ডে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতার নিয়ে আলোচনা উঠছে—এমন প্রশ্নের উত্তরে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘২০০৩-০৪ সালের দিকে তালিকাভুক্ত ২২ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে আমি ঢাকা মেট্রোপলিটনে চাকরি করি। সেসময় অভিযান চালিয়ে তিন শীর্ষ সন্ত্রাসীকে আমি গ্রেফতার করেছিলাম।’

তিনি বলেন, ‘তখন পুলিশের সাঁড়াশি অভিযানে তেজগাঁওয়ের দুর্ধর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন মারা যায়। তার ছোট ভাই রাকিব আরও বেশি দুর্ধর্ষ ছিল। একদিন আমাদের এক পুলিশ সদস্যকে (এএসআই দিনেশ) মেরে ফেলে। আন্ডারওয়ার্ল্ড নিয়ে এত ঝামেলা হবে না।’ 

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম