আগুন-ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ নভেম্বর ২০২৫, ২১:৩৩আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২২:০৯

রাজধানীতে ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ ঠেকাতে প্রয়োজন হলে হামলাকারীদের ওপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

রবিবার (১৬ নভেম্বর) বিকালে বেতার বার্তায় ডিএমপির মাঠপর্যায়ে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন কমিশনার।

এদিন রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি জানতে চাইলে ডিএমপি কমিশনার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

কমিশনার বলেন, “আমি জীবন ও সম্পত্তি রক্ষার কথা বলেছি। যারা মানুষ বা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করবেন, যানবাহনে আগুন দেবেন—আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশ দিলে তা নিয়ে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে রবিবার থেকে দুদিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এরই মধ্যে শনিবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ 
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় একদিনে ১৭৩০ মামলা 
ডিএমপির অভিযানে ৪৮৮ জন গ্রেফতার, ৫৫টি মামলা
সর্বশেষ খবর
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক