রায় পড়ার সময় যেমন ছিলেন রাজসাক্ষী মামুন

বাহাউদ্দিন ইমরান
১৭ নভেম্বর ২০২৫, ১৬:৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৮:২২

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা না দিয়ে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণাকে অনেকটা আধঘুমে, ঝিমিয়ে থেকে কিংবা আসামির ডকে থাকা টিভি স্ক্রিনে চোখ রেখে সময় পার করেছেন তিনি।  

সোমবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।
 
রায়কে কেন্দ্র করে মামুনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় সকাল ৯টা ৫ মিনিটে। এরপর মামলার কার্যক্রম শুরু হলে দুপুর ১২টা ৩৪ মিনিটে তাকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে আসামির ডকে তোলা হয়্। প্রথমে অন্য দুটি মামলার শুনানি শেষে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের জন্য নির্ধারিত শেখ হাসিনাসহ তিন জন অপরাধীর মামলার রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল-১।
 
ট্রাইব্যুনালের তিন বিচারপতি মিলে প্রায় ১৯৪ মিনিট ধরে রায় ঘোষণা করেন। আর এই পুরো সময়জুড়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামির ডকে থাকা চেয়ারে বসে আধঘুমে, ঝিমিয়ে থেকে কিংবা আসামির ডকে থাকা টিভি স্ক্রিনে চোখ রেখে সময় পার করেছেন। নিজের সাজার রায় শোনার পরও তিনি নিশ্চুপ ছিলেন। রায়ের পরপরই তাকে পুলিশ পাহারায় পুনরায় ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তবে এই পুরোটা সময় তিনি কারও সঙ্গে কোনও কথা বলেননি। রায়ের পর সাংবাদিকরা দূর থেকে প্রতিক্রিয়া জানতে চাইলেও চুপ ছিলেন তিনি।
/বিআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই