পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায়ে অভিযুক্ত দুই আসামি ভারতে, একজন জেলহাজতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫, ১৯:১৩আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৯:১৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের জেল দেওয়া হয়। 

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে গেলে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সরকারের মন্ত্রী, এমপিসহ নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। পরে বিভিন্ন সময়ে তাদের অনেকেই ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনা ছাড়াও তাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন। ২০২৪ এর সেপ্টেম্বরের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার ইকোপার্ক নামের একটি পার্কে দেখা যাওয়ার ভিডিও প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া শেখ হাসিনা অতিথি হিসেবে ভারতে অবস্থান করছেন বলে সরকারিভাবেই ভারত স্বীকার করে নেয়। 

অন্যদিকে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান। পরে তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হন। এর পর তিনি সত্য প্রকাশের প্রতিশ্রুতিতে মামলার রাজসাক্ষী হিসেবে আদালতে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেন। 

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। 

এ দিন পৃথক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রয়োজনে আবারও ভারতকে চিঠি দেওয়া হবে। পলাতক আসাদুজ্জামান খান কামালকেও ফিরিয়ে আনার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ