রাজধানীর মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৫আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৫

রাজধানীর মিরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে ৩৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।  

কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মাদ মিজানুর রহমান মোল্লা এবং উপদেষ্টা তালুকদার রুমী। 

সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের আলোর সম্পাদক আমিরুজ্জামান আমির এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকের সমাচারের সম্পাদক এসএম জহিরুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন মোল্লা, সহসভাপতি মারুফ হায়দার, সেলিম রায়হান, এইচএম জামাল উদ্দিন ও আজিজুল হাকিমসহ বিভিন্ন পদে সদস্য নির্বাচন করা হয়। 

গত ৯ নভেম্বর মিরপুর ১ শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন ও ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। কাউন্সিলে দুই শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম