ধানমন্ডি ৩২ নম্বরে কড়া পাহারায় সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৫, ১৫:১৬আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৩৪

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে গতকাল সোমবার দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা বসিয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবিও রয়েছে।

সরেজমিন দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনের সড়কটির দুই মাথায় পুলিশ চেকপোস্ট বসানো। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। বাসার সামনে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বাড়ির সামনের সড়কটিতে সাধারণের চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এছাড়া আশপাশে বিচ্ছিন্নভাবে কিছু উৎসুক মানুষ দেখা গেলেও কোনও বিক্ষোভকারীকে দেখা যায়নি। সোমবার দিনভর উত্তেজনা থাকলেও এই এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

এর আগে গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিনে বঙ্গবন্ধু ভবন ভাঙতে দুটি বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয় জুলাই আন্দোলনের সমর্থক দাবি করা ‘ছাত্র-জনতা’। পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দিন গড়িয়ে রাত অবধি চলে সেই উত্তেজনা।

/আইএ/এমএইচআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী