যেকোনও বড় উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ অপরিহার্য: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৯ নভেম্বর ২০২৫, ১৯:২৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ২০:৩৬

যেকোনও বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে। তাই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় যাতে জনদুর্ভোগ না হয় এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

বুধবার (১৯ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫২তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিবসহ সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এলজিইডির অধীন ঢাকা জেলার রূপগঞ্জ উপজেলাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য ১ দশমিক ৮৭২৬ একর ভূমি; নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য ৪ দশমিক ০৫৩০ একর ভূমি; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা জন্য ‘আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্ন্যান্স প্রকল্প’র জন্য ৩৬ দশমিক ৯৯০০ একর ভূমি অধিগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

গাজীপুর জেলার ধীরামে আইসিডি নির্মাণের লক্ষ্যে ১৬৮ দশমিক ৫০৪ একর ভূমি অধিগ্রহণসহ পূবাইল-ধীরাশ্রম রেললিংক নির্মাণ; নরসিংদী পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএমএডব্লিউএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার সদর উপজেলাধীন বালুশাইর এফসিডিআই উপ-প্রকল্পাধীন দুটি স্লুইসগেট নির্মাণের জন্য ০ দশমিক ২৪৫৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশকৃত বিভিন্ন জেলা থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য পাওয়া ৫০ বিঘার ঊর্ধ্বের অধিগ্রহণ প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাধীন চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং (অতিরিক্ত অর্থায়ন) (বাপউবো) সি-ডাইক (রিটার্ড)। বেড়িবাঁধ নির্মাণ, রেগুলেটর নির্মাণ ও রেগুলেটরের ডাইভারশন চ্যানেল খননকাজের জন্য বিভিন্ন মৌজায় ৯৪ দশমিক ১৬ একর ভূমি, ২০ দশমিক ২০ একর, ৮৪ দশমিক ৪২ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খুলনা জেলার কয়রা উপজেলাধীন ‘পোল্ডার নং ১৪/১ পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের জন্য ২ দশমিক ২৫৬ একর ভূমি; সিলেট সড়ক বিভাগাধীন ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য ১১ দশমিক ০৭১৩ একর, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য ১২ দশমিক ৯৫০৬ একর, ৮ দশমিক ৬৮৫৬ একর, ১৪ দশমিক ৯৯৩০ একর, ১০ দশমিক ০৩৮৪ একর, ০ দশমিক ৯৬৪৩ একর, ০ দশমিক ২৫৬৫ একর, ৭ দশমিক ৪৯৮০ একর, ১০ দশমিক ৪৭২৮ একর এবং ১১ দশমিক ৫২৬৮ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও ‘মাগুরা-নড়াইল (আর-৭২০) আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের জন্য ৪৬ দশমিক ৪৬৬৭ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি।

/এসআই/এম/এমওএফ/
সম্পর্কিত
দেড় মাসে জলে গেলো ৫২৭ কোটি, কাজের মান নিয়ে প্রশ্ন
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
বিরোধীদলীয় নেতার এলাকার উন্নয়নের সরকারের সমন্বয় সভা
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু