দুই ভবনের ফাঁক থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৫, ১৯:০১আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ২০:১৩

রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুশফিক উজ্জামান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুশফিক উজ্জামান আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়েছিলেন। পরে বিকাল ৩টা ১০ মিনিটের দিকে ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরেই কয়েকজন শিক্ষার্থী দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত শিক্ষার্থীর চাচা মনিরুজ্জামান মনির বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। কীভাবে কি হয়েছে তা এখনও জানতে পারিনি।’

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

মুশফিক উজ্জামান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। বর্তমানে খিলগাঁও এ ব্লক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/এসকে/এমওএফ/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু
গোসলে নেমে ডুবে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু
সর্বশেষ খবর
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন