ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় ১৪ ভবন ক্ষতিগ্রস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৫, ২২:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ২২:৫৯

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হওয়া ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দিন আল ওয়াদুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভূমিকম্পে ঢাকার ১৪ এলাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে মালিবাগ চৌধুরী পাড়ায় একটি, আরমানিটোলায় একটি, স্বামীবাগে একটি, বনানীতে একটি, কলাবাগানে একটি, বসুন্ধরা আবাসিক এলাকায় একটি, নদ্দায় একটি, দক্ষিণ বনশ্রী এলাকায় একটি, মোহাম্মদপুরে একটি, খিলগাঁও এলাকায় একটি, বাড্ডায় একটি, সিপাহীবাগে একটি, মগবাজারের মধুবগে একটি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও রামপুরা টিভি রোডে কয়েকটি, কলাবাগানের আবেদখালী রোড একটি ভবন হেলে পড়েছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ছয় তলার একটি ভবনের দ্বিতীয় তলায় চার সাইডে বড় ফাটল ধরেছে। পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপর পর্যন্ত বড় ফাটল ধরেছে বলে জানা গেছে।

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে কোনও ক্ষয়ক্ষতি পায়নি।

/এসকে/এমএইচআর/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’