ভূমিকম্পে ৪ জেলায় যত ক্ষয়ক্ষতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৫, ০০:১৫আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০০:১৫

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকালের ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। এছাড়া তাপ বিদ্যুৎকেন্দ্র, ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অফিস।

ঢাকা জেলা প্রশাসকের অফিস থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ঢাকার আরমানীটোলা, মাতুয়াইল, কলাবাগান, খিলগাঁও ও নিউমার্কেট এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে ঢাকায় তিনজন নিহত এবং ৫৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে উঁচু ভবন থেকে নামতে গিয়ে জেলার বিভিন্ন স্থানে শতাধিক লোক আহত হয়েছেন। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন।

এছাড়া ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে সাবস্টেশন বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও সাবস্টেশনের বিপুল পরিমাণ পিটি (প্রডাকশন ট্রান্সফর্মার) ভূ-কম্পনের ফলে ভেঙে পড়ে। পরে আবার তা স্বাভাবিক হয়।

ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া প্রডাকশন ভূমিকম্পন জনিত কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভূ-কম্পনের সময় ইঞ্জিন মেশিনারিজ ভাইব্রেশনের মাধ্যমে বন্ধ হয়ে যায় এবং মেশিনারিজ চেকিং অপারেশনে আছে।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, ভূমিকম্পে দেওয়াল ধসে একজন শিশু ঘটনাস্থলে মারা গেছে। শিশুর মায়ের অবস্থাও গুরুতর। এছাড়া একজন পথচারী গুরুতর আহত হয়েছে। নিহত শিশুর মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া আহত হয়ে ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো আঘাতই অতি গুরুতর নয়। ভূমিকম্পের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।

এদিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে সেখানে অবকাঠামোত ক্ষয়ক্ষতির তথ্য নেই। তবে জেলার বিভিন্ন স্থানে শিল্প কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অধিকাংশই প্রথামিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। কিছু শ্রমিক এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

/এসকে/এস/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু