সামাজিক মাধ্যমে ভুয়া নোটিশ, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৯আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও সক্রিয় হয়ে উঠছে ভুয়া নোটিশ ছড়ানোর একটি প্রতারণাচক্র। পুলিশের বিশেষায়িত ইউনিট অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নামে ফেক নোটিশ প্রচার করে সাধারণ মানুষকে ভয় দেখানো ও প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে চক্রটি। এসব নোটিশে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, বৈদেশিক মুদ্রা লেনদেনসহ নানা অভিযোগ তুলে ভয়ভীতি দেখানো হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনলাইনে প্রচারিত এসব নোটিশ সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তিকর। এগুলোর সঙ্গে সিআইডির কোনও ধরনের সম্পৃক্ততা নেই। অপরাধীরা প্রতারণার উদ্দেশ্যে এগুলো ছড়িয়ে দিচ্ছে।

সিআইডি জানায়, ভুয়া নোটিশের উৎস শনাক্তে তদন্ত চলছে এবং যারা এসব তৈরি ও প্রচারে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

জনগণকে সতর্ক করে সিআইডি কর্তৃপক্ষ আরও জানায়, কারও পাঠানো সন্দেহজনক নোটিশ, সার্টিফিকেট, বার্তা বা লিঙ্কে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন হলে সিআইডির অফিসিয়াল সোর্স থেকে তথ্য যাচাই করতে হবে।

জসীম উদ্দিন খান আরও বলেন, এসব ভুয়া নোটিশের মাধ্যমে শুধু প্রতারণাই নয়, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টাও করা হতে পারে। তাই অচেনা লিঙ্ক, বার্তা ও অস্বাভাবিক নোটিশ দেখলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

সাইবার প্রতারণা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/এসকে/এমএইচআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম