ঢাকা মেডিক্যালে নারী কারাবন্দির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৫ আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৫

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের এক নারী বন্দির মৃত্যু হয়েছে। তার নাম মনোয়ারা মজলিশ (৫৫)। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামের মজলিস মিয়ার স্ত্রী মনোয়ারা মজলিশ।

অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ গত ১৯ নভেম্বর ওই নারীকে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

কারাসূত্রে জানা গেছে, মনোয়ারা বনানী থানার একটি মামলায় এ বছর ২ জুলাই আদালত হয়ে কারাবন্দি হন। সেই থেকে তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন।

মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি: সেই সাজু শেখের স্ত্রীর মৃত্যু
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে সৌদি আরবের অবস্থান কত?
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে সৌদি আরবের অবস্থান কত?
ছয় ছেলের কারও ঘরে ঠাঁই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা, দরজায় বসে কাঁদছেন
ছয় ছেলের কারও ঘরে ঠাঁই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা, দরজায় বসে কাঁদছেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি বিএডে ভর্তি শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি বিএডে ভর্তি শুরু
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক